ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬

সাভারে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১০:৫৪, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১০:৫৪, ১৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সাভারে একটি ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নামা গেন্ডা মহল্লার চান মিয়ার ইট ভাটার পাশের ড্রেন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ড্রেনের ভেতরে মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোথাও  হত্যার পর মৃতদেহ এখানে এনে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি