ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬

জয় পেয়েছেন ড্যানিয়েল ইভান্স, জন মিলম্যান ও টেলর ফ্রিটজ

প্রকাশিত : ১০:৪২, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১০:৪২, ২০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সিটি ওপেন টেনিসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ড্যানিয়েল ইভান্স, জন মিলম্যান ও টেলর ফ্রিটজ। শীর্ষে উঠার লড়াইয়ে বেঞ্জামিন বেকারকে হারিয়েছেন ড্যানিয়েল ইভান্স। বেঞ্জামিনের বিপক্ষে জয় পেয়েছেন ৬-২, ৬-১ গেমে। অন্যম্যাচে, ডেনিস কুডলাকে ৭-৫, ৬-০ গেমে হারিয়ে জয় পেয়েছেন জন মিলম্যান। প্রথম সেটে প্রতিদ্বন্দ্বীতা খেলা গড়ে তোললেও দ্বিতীয় সেটে আর পেরে উঠেন নি   ডেনিস কুডলা। এদিকে, দুদি সেলাকে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন টেলর ফ্রিটজ। সেলার বিপক্ষে জয় পেয়েছেন ৬-৪ ও ৬-৩ গেমে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি