ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬

তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার দায়ে ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত

প্রকাশিত : ১১:২৫, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১১:২৫, ২০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার দায়ে এক সপ্তাহে বরখাস্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারি। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ডিনের সংখ্যা ১৭ হাজারের বেশি। আর বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তার সংখ্যা প্রায় ৯ হাজার। এছাড়া মিডিয়া কর্মীরাও রয়েছেন। এরআগে প্রায় তিন হাজার শিক্ষক ও ৯ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার তথ্য-প্রমাণ পাঠিয়েছে তুর্কি সরকার। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গেল শুক্রবার রাতে তুরস্কের ওই সেনা অভ্যুত্থানে বেসামরিক নাগরিকসহ নিহত হয় ২শ’ ৯০ জন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি