ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

মিনি স্টেডিয়াম চাই এ দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে খেলার মাঠ রক্ষা কমিটি

প্রকাশিত : ১৮:৩০, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৩০, ২১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরী মাঠে ’পার্ক নয়, মিনি স্টেডিয়াম চাই’ এ দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে খেলার মাঠ রক্ষা কমিটি। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে  এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এসময় বক্তারা অভিযোগ করেন, খেলার মাঠ নষ্ট করে জাম্বুরী মাঠে পার্ক তৈরীর চক্রান্ত চলছে। অবিলম্বে পার্ক তৈরীর সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবী জানান তারা। সংগঠনের আহবায়ক জানাœতুল ফেরদৌস পপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রকৌশলী সুভাস বড়–য়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আমির উদ্দিন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি