ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

জঙ্গীদের নিমূর্ল করতে তরুনদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩:৪১, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৪১, ২৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গীদের দেশ থেকে নিমূর্ল করতে তরুনদের এগিয়ে আসার আহবান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালি উদ্বোধন করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ষড়যন্ত্রকে রুখে দিতে সতর্ক থাকতে হবে সবাইকে। বর্তমান সরকার জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি। এসময় ক্যাডেট কোরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস ছাড়াও সংস্থাটির উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি