ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

পটুয়াখালীর সমুদ্র সৈকতে নিখোঁজ প্লাবনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৩:৩৫, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৩৫, ২৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্র প্লাবনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৭ ঘণ্টা পর জেলেদের জালে আটক পড়ে প্লাবনের মৃতদেহ। পুলিশ জানায়, প্লাবন  বৃহস্পতিবার ঢাকা থেকে তার এক বন্ধুসহ কুয়াকাটায় বেড়াতে আসে। শুক্রবার দুপুরে বন্ধুসহ গোসল করতে নামলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় সে। পরে টুরিস্ট পুলিশ, কলাপাড়া ফায়ার সার্ভিস ও ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালায়ও সন্ধান পাওয়া যায়নি প্লাবনের।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি