ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত : ১৫:২২, ২৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:২৫, ২৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

বিস্ফোরক আইনে রাজধানীর পল্লবী থানার একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক আগামী ২৩ আগস্ট গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। আসামিদের মধ্যে রুহুল কবির রিজভী ছাড়াও আছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, সাবেক এমপি আশিফা আশরাফি পাপিয়া।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি