ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

দ্বিতীয় দিনে বড় লিডের লক্ষ্যে মাঠে নামবে অষ্ট্রেলিয়া

প্রকাশিত : ১০:০৬, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১০:০৬, ২৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনেই ব্যাকফুটে স্বাগতিক শ্রীলংকা। আজ দ্বিতীয় দিন বড় লিডের লক্ষ্যে মাঠে নামবে সফরকারী অষ্ট্রেলিয়া। পাল্লেকেলে ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল প্রথম ইন্ধিসঢ়;ংসে অজিদের বোলিং তোপে ১১৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে অজিদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৬ রান। লংকানদের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। অজিদের হয়ে  হ্যাজলউড ও কেফি নেন ৩টি করে উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লিওন। অজিদের প্রথম ইনিংসের সূচনাও ভালো হয়নি। দলীয় খাতায় ৭ রান যোগ হতেই দুই ওপেনারকে হারায় তারা। এরপর হাল ধরেন উসমান খাজা ও স্টিভেন স্মীথ। তবে, বৃষ্টি হানা দিলে প্রথমদিন শেষে ৬৬ রান নিয়ে মাঠ ছাড়ে অজিরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি