ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

হিযবুত তাহরীরের ৪ সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত : ১৯:৪২, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৪২, ২৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে সন্ত্রাস দমন আইনের মামলায় হিযবুত তাহরীরের চার সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য পাঁচলাইশ থানা পুলিশ তাদেরকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়। মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ২৪ জুলাই গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন, ফয়সাল বিন আজিজ, সুলতান মোহাম্মদ খান, আরিফুল ইসলাম ও ফখরুল আবেদীন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি