ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

বায়ার্ন মিউনিখকে ৫-৩ গোলে হারিয়েছে এসি মিলান

প্রকাশিত : ১৫:০৮, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:০৮, ২৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের অন্যমাচে, টাইব্রেকারে বায়ার্ন মিউনিখকে ৫-৩ গোলে হারিয়েছে এসি মিলান। শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। ২৩ মিনিটে ফ্রান্স ফরোয়ার্ড নিয়াং গোল করলে লিড নেয় মিলান। তবে, এগিয়ে থেকে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ২৯ মিনিটে মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৩৮ মিনিটে ডেভিড আলবার গোলে এগিয়ে যায় বায়ার্ন। আর মিলানের হয়ে ৪৯ মিনিটে আন্দ্রেয়া বার্টোলাচ্চি ও ৬১ মিনিটে জুরাজ কুকা গোল করেন। আর বায়ার্নের শেষ গোলটি আসে ফ্রাঙ্ক রিবেরির কাছ থেকে। খেলার নির্ধারিত সময় শেষে ৩-৩ গোলের সমতায় থাকলে টাইব্রেকারে ৫-৩ গোলে জয় পায় এসি মিলান।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি