ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

টটেনহ্যাম হোস্টপার ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রকাশিত : ১১:০২, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ১১:০২, ৩০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ ফুটবলে টটেনহ্যাম হোস্টপার ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। ম্যাচের একমাত্র গোলটি আসে খেলার প্রথমার্ধে। আর ৪০ মিনিটে জয়ের গোলটি করেন অ্যাটলেটিকোর ডিফেন্ডার দিয়েগো গোদিন। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। পিছিয়ে থেকে দ্বিতীয় গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে টটেনহ্যাম। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি