ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত ২৮

প্রকাশিত : ২১:৪৪, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ২১:৪৪, ৩০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত গানদোরা শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। অন্যদিকে ইদলিব প্রদেশে সেভ দ্য চিলড্রেনের একটি প্রসূতি সেবা হাসপাতালে হামলায় নিহত হয়েছে দুজন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাতে তুর্কি সীমান্তে কাছে ওই শহরটিতে হামলা হয়। নিহতদের মধ্যে ৭ শিশু রয়েছে। এছাড়া বাকিরা সবাই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইদলিব প্রদেশে বিমান হামলায় সেভ দ্য চিলড্রেনের প্রসুতি সেবা হাসপাতালের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছে দুই জন। আহত হয়েছে আরো অনেকে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি