ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন ইরাক যুদ্ধে নিহত মার্কিন মুসলিম সৈনিকের মা

প্রকাশিত : ১৮:১৪, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৪, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন ইরাক যুদ্ধে নিহত মার্কিন মুসলিম সৈনিক হুমায়ুনের মা গাজালা খান। গেল সপ্তাহে ডেমোক্রেটিক দলীয় সম্মেলনে উপস্থিত হয়ে নিহত ছেলের কথা স্মরণ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের সমালোচনা করেন হুমায়ুনের পিতা কাইজর খান। এসময় মঞ্চে উপস্থিত থাকলেও কোন কথা বলেননি গাজালা খান। শনিবার তার চুপ থাকার বিষয়টি নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। তবে ওয়াশিংটন পোস্টকে দেয়া এক ভিডিও বার্তায় গাজালা খান মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মানবিক মূল্যবোধের অভাব রয়েছে। ছেলে হুমায়ুনকে নিয়ে জনসম্মুখে কিছু বলা থেকে বিরত থাকতে চান বলেই কথা বলেননি তিনি।  
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি