ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

জঙ্গি সন্দেহে আটক সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত : ১৪:৩৪, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৪, ৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গি সন্দেহে আটক সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুব ইকবাল মুন্নাকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় মালেশিয়া পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক হয়। সিলেটে জঙ্গি তৎপরতায় তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে প্রমাণ পাওয়াা গেছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি