ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় ভ্যান ছিনতাই, ভ্যান চালককে হত্যা করেছে শাহাবুল ও রুহুল

প্রকাশিত : ১৪:৪৪, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৪, ৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ভ্যান ছিনতাইয়ের পর শ্বাসরোধ করে রাশেদুল হক নামে এক ভ্যান চালককে হত্যা করেছে শাহাবুল ও রুহুল নামে দুই যুবক। পুলিশ জানায়, ভ্যান ছিনতাই করে রাশেদকে হত্যার পর মৃতদেহ গুম করে তারা। পরে ভ্যানটি বিক্রি করতে গিয়ে ব্যাটারি দিতে না পারায় সন্দেহ হয় ক্রেতা আফানের। এসময় তাদের পুলিশে দেয়া হলে হত্যার বিষয়টি স্বীকার করে তারা। তাদের দেয়া তথ্যে মঙ্গলবার রাত ২টার দিকে সদরের সরিষাডাঙ্গা গ্রাম থেকে রাশেদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রাশেদ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি