ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে স্বাগতিক ব্রাজিল

প্রকাশিত : ১৫:১৩, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৩, ৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে স্বাগতিক ব্রাজিল। অলিম্পিকে স্বর্ণ জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো ব্রাজিল। ব্রাসিলিয়ায় শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার উপর চড়াও হয় নেইমারের দল। তবে, তাদের সব আক্রমনই দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগে গিয়ে মুখ থুবড়ে পড়ে। ম্যাচের ৪০ মিনিটে নেইমারের শট দক্ষতার সঙ্গে কর্ণারের বিনিময়ে রক্ষা করেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক। ৬৯ মিনিটে গাব্রিয়েলের শট বারে লেগে প্রতিহত হলে জয়ের শেষ সুযোগ হারায় ব্রাজিল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি