ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

মায়ের দুধ পানের সচেতনতা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো স্কুলের শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা

প্রকাশিত : ১৮:২০, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২০, ৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মায়ের দুধ পানের সচেতনতা ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হলো স্কুলের শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা। প্রথম থেকে দশম শ্রেনীর বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা এতে অংশ নেয়। বয়স অনুযায়ী ৩ বিভাগে নিজ নিজ মায়ের ছবি, মা আমাদের পৃথিবী- শিরোনামে এ চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় শিশুরা নানা রংয়ে আঁকে তাদের মায়েদের ছবি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে রয়-সহ শিশুদের অবিভাবকরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি