ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে ট্রলার ডুবির ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:১৬, ৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:১৬, ৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রাজবাড়ীর কালুখালীর হরিণবাড়িয়া বাজার এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ এক যাত্রী। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় ২০ জন যাত্রী নিয়ে হরিণবাড়িয়া বাজার এলাকায় ডুবে যায় ট্রলারটি। পরে সাঁতরে তীরে ওঠে ১৪ যাত্রী। আজ সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দল এবং পাংশা উপজেলার ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে। কালুখালী উপজেলার নির্বাহী অফিসার জানান, অন্যদের উদ্ধারে অভিযান চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি