ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

লাইটারেজ জাহাজে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চীনা নাগরিকসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত : ১৯:০১, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:০১, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মংলা বন্দরের পশুর নদীতে লাইটারেজ জাহাজে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক চীনা নাগরিকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত একটি বার্জ বিক্রির জন্য নিলামে ডাকা হলে, রোববার দুপুরে এটি দেখতে আসেন চীনা প্রতিষ্ঠান সিনো হাইড্রো’র প্রতিনিধি ঝেং সং। তিনি বার্জটির ম্যানহোল খুলে ভেতরে ঢুকলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধারের জন্য মাসুদ শেখ নামে বার্জের এক কর্মচারী সেখানে নামলে তিনিও অজ্ঞান হয়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি