ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৬

প্রকাশিত : ১৬:৩৮, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে লোকসংগীত ভিত্তিক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৬। রাজধানীর একটি হোটেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ। দেশের তরুন প্রজন্মকে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’র নেমোনিক উন্মেচন করেন শিল্পী ফরিদা পারভীন। এছাড়া প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ইন্দ্রমোহন রাজবংশী, শফি মন্ডল ও কিরণ চন্দ্র রায় সহ প্রথিতযশা শিল্পীরা থাকবেন বলে জানানো হয়েছে। রিয়েলিটি শো’টি মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি