ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১১:৪১, ১০ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৪১, ১০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

উয়েফা সুপার কাপের নাটকিয় ফাইনালে স্বদেশী সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নরওয়েতে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বীতা ফাইনালের প্রথমার্ধ ছিল ১-১ গোলে সমতায়। ২১ মিনিটে এসেনসিও প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে নেন। ৪১ মিনিটে ভ্যাজকুয়েজ সেভিয়ার পক্ষে গোল করে দলকে সমতায় ফেরান। বিরতির পর ৭২ মিনিটে পেনাল্টি থেকে কোনোপ্লিয়াঙ্কা গোল করে সেভিয়াকে এগিয়ে নেন। তবে, নির্ধারিত সময়ের ইনজুরি টাইমে রামোস গোল করলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কারভাজাল গোল করলে জয়ের উল্লাসে মেতে ওঠে রিয়াল মাদ্রিদ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি