ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বগুড়ার সন্তাহারে খুলনা থেকে চিলাহাটীহামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার সকাল ৫টার দিকে সান্তাহার জংশনের অদূরে বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এব্যাপারে সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, বাঁশবাড়ি এলকায় সীমান্ত এক্সপ্রেসের ৮নং বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি