ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

যে কেন্দ্রে ভোট দেবেন সিইসি কেএম নূরুল হুদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৯, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:১১, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আর অল্প সময়ের মধ্যেই শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬-এ রোডে অবস্থিত আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বিষিয়টি নিশ্চিত করে শনিবার সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম বলেন, সিইসি কেএম নূরুল হুদা সকাল ১০টায় নির্বাচন ভবন থেকে বেরিয়ে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬-এ রোডে অবস্থিত আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
সিইসি নূরুল হুদা ওই কেন্দ্রে ভোট দেওয়ার পর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি