ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬

শুরু হয়েছে বাজার মনিটরিং কার্যক্রম

প্রকাশিত : ১৭:৪৭, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে শুরু হয়েছে বাজার মনিটরিং কার্যক্রম। জেলা প্রশাসনের তত্বাবধানে নগরীর বিভিন্ন কাঁচাবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি এবং শারমিন আক্তারের নেতৃত্বে দুটি টিম অভিযান চালায়।  প্রথম দিন বিভিন্ন বাজার ঘুরে জেলা প্রশাসনের মনিটরিং টিম পণ্যের মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেন। যেসব দোকানে মূল্য তালিকা টানানো হবে না এবং অতিরিক্ত দাম নেয়া হবে তাদের বিরুদ্ধে জেল-জরিমানা করা হবে বলে সর্তক করে দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি