ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

প্রকাশিত : ১৮:০৮, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:০৮, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বন্দরনগরীর কোতয়ালি থানার তামাকমুন্ডি লেইনে মো.নাজিম নামে এক যুবককে হত্যা করেছে দূর্বৃত্তরা। হত্যার পর নাজিমের মৃতদেহ স্থানীয় একটি তিন তলা মার্কেট থেকে নীচে ফেলে দেয়। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত নাজিম দোকান কর্মচারী হিসাবে কাজ করতে। তাকে ছুরিকাঘাত এবং জবাই করে হত্যা করা হয়েছে। সে তামাকমুন্ডি লেইনের জনতা মার্কেটের একটি কক্ষে ভাড়া থাকতো বলে জানা গেছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি