ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ব্যাংকই দায়ি বলে দাবী করেছে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক

প্রকাশিত : ১৬:৪৪, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪৪, ১৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকই দায়ি বলে দাবী করেছে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা অর্থ চুরির সাথে জড়িত ছিলেন বলে সিআইডির এক কর্মকর্তার বক্তব্যের পরদিন বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে আরসিবিসির এক কর্মকর্তা। ব্যাংকটির আইনজীবী থিয়ে দায়েপ জানান, আরসিবিসি এতদিন যা বলে আসছে বাংলাদেশি তদন্তকারীর কথায় তাই প্রমাণ করে। বাংলাদেশ এর দায়ভার আরসিবিসির ওপর চাপাতে পারে না বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলায় বাংলাদেশ ব‌্যাংকের বিরুদ্ধে মামলা করা যায় কি না তা আরসিবিসি খুঁজে দেখবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি