ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

সরকারের বর্তমান মেয়াদেই তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৪:২০, ৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সরকারের বর্তমান মেয়াদেই তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর সেতুভবনে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সাথে সৌজন্য সাক্ষাত শেষে এ মন্তব্য করেন তিনি। ভারত- বাংলাদেশ- ভূটান ও নেপালের সাথে আন্তযোগাযোগের বিষয়টি নিয়ে শিগগিরই কার্যকরী ব্যবস্থা শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। জুলাই মাসে ফেনি নদীর উপর সেতু নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভারতীয় প্রতিনিধি বাংলাদেশে আসবে বলেও জানান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি