ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

কাতারে সরকারি সফর শেষে আজ রবিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
তিন  দিনের সরকারি সফরে তিনি কাতারে অনুষ্ঠিত ১৮তম এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্টের  সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করেন।

এছাড়াও ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা ২০২৪’র বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ৭  ফেব্রুয়ারি কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানি এর আমন্ত্রণে কাতার যান।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি