ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

গত বছরের তুলনায় দুই শতাংশ বেশি রাজস্ব আয় করেছে গ্রামীণফোন

প্রকাশিত : ১৬:১১, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০১৫ সালে ১০ হাজার ৪’শ ৮০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যা গত বছরের তুলনায় দুই শতাংশ বেশি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিইও রাজীব শেঠি এ তথ্য জানান। এছাড়া গেলো বছর নতুন ৫২ লাখ গ্রাহক যুক্ত হওয়ায় গ্রামীনফোনের গ্রাহকসংখ্যা ৫ কোটি ৬৭ লাখে  চাড়িয়েছে বলেও জানান তিনি। জানান, নতুন গ্রাহক ও সেবা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। ডাটা রাজস্বের ৬৬ শতাংশ ও মূল্য সংযোজিত সেবার রাজস্ব ৩১ শতাংশ বাড়ায় এ  প্রবৃদ্ধি এসেছে বলে জানান রাজীব শেঠি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি