ঢাকা, মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬

দেশে আসতে হলে তাকে হাতকড়া পরেই আসতে হবে: হুমায়ুন কবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ২৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, কল্পনায় বা দুঃস্বপ্নে কেউ ভাবতেই পারেন যে, তিনি হেঁটে হেঁটে বা বিমানে চড়ে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু না, তিনি কোনও সাধারণ যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব, এটুকুই বাস্তবতা।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের কারণে মানুষ আতঙ্কিত হচ্ছে না; বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ কঠোর অবস্থানে রয়েছে।

পলাতক শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীরই দেশে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে এসব কর্মকাণ্ড ঘটিয়ে মনে করছে মানুষকে আতঙ্কিত করা যাবে। কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে না; উল্টো সন্ত্রাসীরাই এখন আতঙ্কিত। এ জন্যই আমি বলি, ‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। এই স্লোগান শুনলেই মনে হয় কেউ দৌড়ে পালাচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি