ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত ১

প্রকাশিত : ১৮:১৫, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৮:১৫, ২০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাংছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে সনাতন চাকমা নামে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাংছড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় সনাতন চাকমা বন্য হাতির পালের সামনে পড়েন। সেসময় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে এলাকার লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। কাপ্তাই থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত  ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি