ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের আদালতে কয়েদির গুলিতে ২ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত

প্রকাশিত : ১৯:১০, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:১০, ১২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি আদালতে কয়েদির গুলিতে দুই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন। স্থানীয় সময় সোমবার দুপুরে সেন্টে জোসেফ কোর্ট হাউসে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে জানান, আদালতের একটি কক্ষে হামলাকারী কয়েদি এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। কয়েদির গুলিতে আহত হয়েছে পুলিশ সদস্যসহ দুই জন। হামলাকারী পুলিশের কাছ থেকে পালাতে চাচ্ছিলো বলে জানান তিনি। হামলার এ ঘটনায় আজ আদালত বন্ধ রাখা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি