ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সাংবাদিক ও ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের সাংবাদিকতা বিশেষ করে অর্থনৈতিক সাংবাদিকতায় মোয়াজ্জেম হোসেনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  

শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মোয়াজ্জেম হোসেন মারা যান।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি