ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই

প্রকাশিত : ১৫:০৫, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:০৫, ২৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ ফুটবলে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। যুক্তরাষ্ট্রের ওহিও স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাতœক খেলতে থাকে পিএসজি। খেলার ২ মিনিটেই মিডফিল্ডার নানিটামো গোল করলে লিড নেয় তারা। ৩৫ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার টমাস। এরপর ৫ মিনিট পরেই আরো একটি গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন ২৪ বছর বয়সী টমাস। আর ৪৪ মিনিটে রিয়ালের হয়ে পেনাল্টি থেকে শান্তনাসূচক গোলটি করেন মার্সেলো। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ আক্রমণ পাল্টা আক্রমণ খেললেও গোলের দেখা পায়নি কোন দলই। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি