ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্রকে দেয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে ব্রিজ তৈরির প্রস্তুতি

প্রকাশিত : ১৬:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১০, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দুকে দেয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে পায়রা নদীতে ব্রিজ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিববহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার মিরপুর দিয়াবাড়ি ঘাট এলাকায় গাবতলী-শিরনিরটেক সড়কটির নির্মাণ শেষে উদ্ধোধনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে কাজ শুরু করে দিয়েছি। আগামী সপ্তাহে ফিজিবিলিটি পর্যবেক্ষণের জন্য একটি টিম মির্জাগঞ্জে যাবে। দেড় বছরের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ  শেষ হবে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি