ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

মনপুরায় জলদস্যুদের গুলিতে নিহত ১, গুলিলিবিদ্ধ ৬, অপহৃত ৫

প্রকাশিত : ১৮:২৬, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২৬, ১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ভোলার মনপুরায় জাগলার চর এলাকায় মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে ৬ জন। দস্যুরা ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। শনিবার ভোর রাতে এই হামলার ঘটনা ঘটে। জেলেরা জানায়, প্রতিদিনের মতো কামাল মাঝি ১১ জেলেকে নিয়ে মেঘনায় ইলিশ ধরতে যান। সেসময় জলদস্যুরা এলোপাতারি গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই কামাল নিহত হন। আহত হয় ৬ জন। তাদের মধ্যে গুরুতর আহত মহিউদ্দিন, হোসেন ও সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অন্যদের মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলদস্যুদের ধরতে মেঘনার বিভিন্ন চরে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি