ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ১২:৫১, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫১, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিস ফুটবল লিগ লা লিগায় সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে ম্যাচের প্রথমে বার্সার বিপক্ষে এগিয়ে যায় সেভিয়া। ১৫ মিনিটে দলের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার ভিটোলো। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে কাতালানরা। ৪৩ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। প্রথমার্ধে ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধেই এগিয়ে যায় লুইস এনরিখের শিষ্যরা। ৬১ মিনিটে কাতালানদের হয়ে দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় নম্বরে রয়েছে বার্সা। আর ৫ নম্বরে থাকা সেভিয়ার পয়েন্ট ২১।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি