ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালে নদীতে দু’টি স্পিডবোটের সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত : ১২:১৯, ২৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:১৯, ২৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বরিশাল সদরের লাহারহাট নদীতে দু’টি স্পিডবোটের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ যাত্রী। নিখোঁজ রয়েছে একজন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে ভোলাগামী একটি স্পিডবোটের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অন্য একটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিঁটকে পানিতে পড়ে যান যাত্রীরা। এ’সময় ডুবে মারা যান নেশপাতি বেগম নামে এক নারী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় অন্যদের উদ্ধার করা হলেও, নিখোঁজ রয়েছে নেশপাতি বেগমের মেয়ে শাহেরি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি