ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি

প্রকাশিত : ১৪:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো শিরোপা প্রত্যাশি চেলসি। ঘরের মাঠে প্রথম থেকেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে চেলসি। ২৪ মিনিটে দলের প্রথম গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান এডেন হ্যাজার্ড। আর অতিরিক্ত সময়ে তৃতীয়টি আসে বোর্নামাউথের ডিফেন্ডার স্টেভ কুকের আত্মঘাতি গোলে। এই জয়ে ক্লাব ইতিহাসে প্রিমিয়ার লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়লো আন্তোনিও কোন্তের শিষ্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি