ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১১:১০, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:১০, ৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কোপা দেল রে ফুটবলে রদ্রিগেজের জোড়া গোলে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে ম্যাচের প্রথম থেকেই সেভিয়ার বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে রিয়াল। ১১ মিনিটে দলের প্রথম গোলটি আসে জেমস রদ্রিগেজের কাছ থেকে। ২৯ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান রাফায়েল ভারানে। আর প্রথমার্ধের বিরতির আগে দলের তৃতীয় গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন রদ্রিগেজ। পিছিয়ে পরে দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও সুুযোগ কাজে লাগাতে পারেনি সেভিয়া। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি