ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে নৌকা ডুবিতে একই পরিবারের তিনজন নিহত

প্রকাশিত : ১৯:০০, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০০, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের মির্জাপুরের কোনাই নদীতে নৌকা ডুবিতে মারা গেছে একই পরিবারের তিনজন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে আত্মীয়ের বাড়ি থেকে নৌকায় ফিরছিলেন ফুলছেন বেগম, তার ছেলে আনোয়ার হোসেন ও পুত্রবধু ফরিদা বেগম। পথে কোনাই নদীতে একটি খেয়া নৌকায় পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। বাকিরা সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তারা তিনজন। খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি