ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৩০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির-উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। এর জবাব দিতে রাষ্ট্রপক্ষ ও বাদীকে চার সপ্তাহের সময় দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী গত বছরের ২১ জানুয়ারি অভিযোগটি দায়ের করেন।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি