ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বর্তমান সরকার পরিবেশবান্ধব নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বর্তমান সরকার পরিবেশবান্ধব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, সুপরিকল্পিতভাবে এমন কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবসের সেমিনারে এ’সব কথা বলেন তিনি। রামপালে কয়লাভিক্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যে সরকার বসবাসের পরিবেশ অনুপযুক্ত করে তোলে, সেই সরকারকে হঠানোর বিকল্প নেই।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি