উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের আহ্বান তারেক রহমানের
প্রকাশিত : ১৪:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী জনগণের উচিত নিজেদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেয়া এবং রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করা।
ভোটারদের উদ্দেশে তিনি লিখেন, যাকে উপযুক্ত মনে করেন তাকেই ভোট দিন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন করুন।
তারেক রহমান আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিরা জনগণের দায়িত্ব নেবেন এবং তাদের সেবায় নিয়োজিত থাকবেন- এ প্রত্যাশা সবার।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং সে দায়িত্ব নিশ্চিত করার অঙ্গীকারও করেন।
ফেইসবুক পোস্টে তিনি দাবি করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।'
এএইচ
আরও পড়ুন










