ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

রাজধানীতে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল কারখানার বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুর ঢাকা মেস আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন–মো. হিরা (৩৫), মো. মানিক (৪৫), মো. রাজীব আলী (২৯), মো. আরশাদ (৪৫), মো. খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মো. মতিউর রহমান (২২) ও মো. ইউসুফ (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান,  বুধবার সকালের দিকে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এই চিকিৎসক আরও জানান, আহতদের মধ্যে হিরারর শরীরে ১৭ শতাংশ দগ্ধ, মানিক শরীরে ৪০ শতাংশ, রাজিব শরীরের ৪ শতাংশ, আরশাদ শরীরে ১১ শতাংশ, খলিলুর শরীরে ৯ শতাংশ, লিটন শরীরে ৭ শতাংশ, মতিউর শরীরে ১০ শতাংশ এবং ইউসুফের শরীরে ৫ শতাংশ দগ্ধ রয়েছে। এদের মধ্যে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় মানিক ও হীরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করা হয়েছে বলে এই জানান এই চিকিৎসক।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি