চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা
প্রকাশিত : ১৮:৩৬, ১৪ মে ২০২৬ | আপডেট: ১৮:৩৭, ১৪ মে ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে চারটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এসব কমিটির অনুমোদন দেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত শাখাগুলো হলো—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল, প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রদল এবং আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদল।
নতুন কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে সাখাওয়াত ইবনে আলীকে এবং সদস্য সচিব করা হয়েছে শাকিক এ আরেফিনকে।
আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন চৌধুরী মেহেদী হাসান এবং সদস্য সচিব হয়েছেন আবু নাঈম বাপ্পি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে এহসানুল হক ফেরদৌসকে এবং সদস্য সচিব করা হয়েছে নাঈম আহমেদ নয়নকে।
অন্যদিকে, প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রায়হান মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান রনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
এমআর//
আরও পড়ুন










