চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ
প্রকাশিত : ১২:২৪, ৫ সেপ্টেম্বর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লং মার্চ’ শুরু হয়েছে।
আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শফিকুর রহমান বলেছেন, গনভোটের গণরায় বাস্তবায়ন ও জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংসদে ও রাজপথে সমানতালে আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণ কাউকে ছাড় দিবে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি:র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যতই বাঁধা বিপত্তি আসুক লংমার্চ চট্টগ্রাম পৌছাবেই। সরকার বাঁধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, নতুন করে যারা স্বৈরাচার হয়ে উঠার চেষ্টা করছে তাদের পথ বন্ধ করতে এই লংমার্চ।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
উদ্বোধনী সমাবেশ মঞ্চে উপস্থিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকার জনগণের ভোগান্তি দূর করতে ব্যর্থ হয়েছে। তাঁরা গণভোটের গণরায় বাস্তবায়ন না করে ওয়াদা ভঙ্গ করেছেন।
উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
এএইচ
আরও পড়ুন










