ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

‘অনুকূল’ এ মুগ্ধ কোয়েল মল্লিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সুজয় ঘোষ পরিচালিত শর্টফিল্ম ‘অনুকূল’ সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটি দেখেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। এরপর প্রশংসা করে তিনি বললেন,- ‘খুবই অসাধারণ একটি ছবি’।

কোয়েল তাঁর টুইটারে লিখেছেন, এতো অল্প সময়ে ছবিটি নাও শেষ হতে পারত। এমনকি সবার অভিনয়ের বেশ প্রশংসাও করেছেন তিনি।

এই মন্তব্য করার সঙ্গে সঙ্গেই পরিচালক সুজয় ঘোষ তাকে ধন্যবাদ জানিয়েছেন । আর তাঁর সঙ্গে ফুচকা খাওয়ায়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এক বিশ্বস্ত রোবট যাকে তাঁর মালিক নিয়ে আসে তাঁর বাড়িতে। মালিকের এক কথায় সে সব কিছু করতে রাজি। এমনকি খুন পর্যন্ত। অবশেষে খুন করেও বসে। গল্প মোর নেয় অন্য দিকে। মালিক আর রোবটের বিশ্বাস আর বন্ধুত্ব কেই ‘অনুকূল’ ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন পরিচালক সুজয় ঘোষ।

সূত্র : জি নিউজ

 

‘অনুকূল’ শর্ট ফিল্মটি দেখতে ক্লিক করুন :


 

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি