ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

অস্ট্রিয়ার সঙ্গে পর্তুগালের গোল শূন্য ড্র

প্রকাশিত : ১৪:১৪, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৪:১৪, ১৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে পর্তুগাল। পর পর দু’ম্যাচ ড্র করে শেষ ষোলোয় ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেলো রোনালদোদের জন্য। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক পর্তুগাল। প্রথমার্ধ্বে কয়েকটা গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধ্বেও একের পর এক আক্রমণ করেও অস্ট্রিয়ার ডিফেন্সকে টলাতে পারেনি রোনালদোরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতে শেষ হয় ম্যাচ। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পর্তুগালের পয়েন্ট ২। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে তারা। ২২ জুন হাঙ্গেরির মুখোমুখি হবে পর্তুগাল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি