ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম অনলাইন আবেদনের মাধ্যমে আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। এবার প্রাথমিক আবেদন ফি ধরা হয়েছে ২২০ টাকা।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নির্ধারিত হবে। অবশিষ্ট ৭ শতাংশ আসন কোটা হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে। পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে পছন্দের ক্রমও পরিবর্তন করা যাবে।

 প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে, অন্যথায় নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ হবে এবং আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি